গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly বিএলএ-দের বাধা, শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক অসিত

    বিএলএ-দের বাধা, শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক অসিত

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হুগলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানিকেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দাবি, শুনানিতে বিএলএ বা রাজনৈতিক দলের এজেন্টদের থাকতে দিতে হবে।
    সোমবার দলবল নিয়ে চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে পৌঁছোন অসিত মজুমদার। শুনানি বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবি, দলের এজেন্টদের উপস্থিতিতে শুনানি করতে হবে। এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। তা না হলে নির্বাচন কমিশনকে লিখিত দিতে হবে। কেন এজেন্টরা কেন্দ্রে থাকবেন না, তা সংশ্লিষ্ট আধিকারিককে লিখে দিতে বলেন অসিত। এ নিয়ে গোলমাল শুরু হয়।সকাল থেকে চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে শুনানির জন্য অনেকে হাজির হয়েছিলেন।
    গোলমালের মাঝে দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে ভোটারদের লাইন পড়ে যায়। তাঁদের মধ্যে বয়স্কেরাও রয়েছেন। সূত্রের খবর, দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে রবিবারই এই মর্মে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই অসিতের এই তৎপরতা।