গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata পুরীতে পালিয়েও গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ

    পুরীতে পালিয়েও গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ১৩ দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরির পর পুরী থেকে অবশেষে গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। মঙ্গলবার পুরীর ব্লু লিলি হোটেল থেকে প্রথমে আটক করা হয়।

    পরে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। ১২ তারিখ বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল। এই ঘটনার পর দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই ১৪ মে দিলীপ মণ্ডলের পৈলানের প্রাসাদোপম বাড়িতে হানা দিলে জানালা গলে পালিয়ে যান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। পালানোর সময় তাঁর পরণে ছিল পাজামা পাঞ্জাবি। ওই পাজামার হাঁটু পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। পরে খালি পায়ে পালাচ্ছিলেন। সেই সময় পাড়ার একজন তাঁকে জুতো দিয়ে সাহায্য করেন। এরপর জামাকাপড় পাল্টে টি শার্ট পরে গা ঢাকা দেন দিলীপ মণ্ডল।

    ১৮ মে দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ছেলের গ্রেফতারির ৯ দিনের মাথায় পুরী থেকে গ্রেফতার করা হয়েছে বাবাকে।