গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়ে চোর স্লোগান তৃণমূল বিধায়ককে

    উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়ে চোর স্লোগান তৃণমূল বিধায়ককে

    0
    314
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়ে চোর স্লোগান শুনলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক। দলীয় কর্মীদের একাংশই তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দিয়েছেন বলে অভিযোগ।
    বিক্ষোভের জেরে কার্যত গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। জানা গিয়েছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কসবা কমিউনিটি হলে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সেই সময় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কয়েকজন তাঁর গাড়ি ঘিরে ধরেন। চোর চোর স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ ২০২১-এ বিধায়ক হওয়ার পর থেকে ওই এলাকায় একবারও আসেননি সূর্যকান্ত অট্ট। অথচ এই কসবা এলাকা থেকেই ভাল লিড পান তিনি।
    ভোট আসতেই এলাকায় দেখা যাচ্ছে তাঁকে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ এই অঞ্চলের ভোটারদের অপমান করেছেন সূর্যকান্ত অট্ট। যদিও সূর্যকান্তর দাবি যারা টাকা কামাতে পারছে না তারাই স্লোগান দিচ্ছে।