গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs মিনাখাঁর বিধায়ককে মারলো তৃণমূলই 

    মিনাখাঁর বিধায়ককে মারলো তৃণমূলই 

    0
    120

    মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে হাড়োয়ায়। বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে হাড়োয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মিনাখাঁর বিধায়ক।

    সেখান থেকে ফেরার সময়ে তাঁর উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। অভিযোগ, হামলার নেপথ্যে ছিলেন হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর আমন্ত্রণে ঊষারানির সঙ্গে গিয়েছিলেন তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল এবং অনুগামীরা। ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে অভিযুক্তরা। এর পর বিধায়ক এবং তাঁর স্বামীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

    লাঠি দিয়ে ঊষারানির পায়ে মারার অভিযোগ উঠেছে। জখম হয়েছেন তাঁর ডান পা। বিধায়কের অনুগামীদেরও মারধর করা হয়েছে। রাতেই হাড়োয়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন ঊষারানি মণ্ডল।

    ছবি  সৌজন্যে : নিজস্ব