গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Birbhum দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক বিকাশ

    দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক বিকাশ

    0
    230
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরি। সিউড়ি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে বিধায়ককে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠেছে।
    পানীয় জল পরিষেবার দাবিতে বৃহস্পতিবার সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালানো হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। পানীয় জল না মেলায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলেরই একাংশ। অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে বিজেপি। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। খবর পেয়ে সিউড়ি থানায় গেলে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরি। অভিযুক্তরা গ্রেফতার না হলে সিউড়ি ১ নম্বর ব্লকে কোনও সাংগঠনিক কাজ হবে না বলে বিকাশ রায়চৌধুরিকেই হুঁশিয়ারি দিয়েছেন দলেরই এক নেতা।
    যদিও এটিকে বিক্ষোভ মানতে নারাজ বিকাশ রায়চৌধুরি। অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালরা সরকারি অফিসে ভাঙচুর চালিয়েছে তার প্রতিবাদ।