পশ্চিমবঙ্গের সঙ্গেই উত্তরপ্রদেশের ভোটার লিস্টে নাম তৃণমূল বিধায়কের

0
773
ছবি সৌজন্যে : নিজস্ব
দুই রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে জামুরিয়ার তৃণমূল বিধায়কের। অভিযোগ উঠতেই শোরগোল পড়েছে আসানসোলে।
জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ভোটার লিস্টে নাম রয়েছে। হরেরামের নাম পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার পাশাপাশি উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর বিধানসভা কেন্দ্রেও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে আক্রমণ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন হরেরামের মত অনেক নাম তৃণমূলে রয়েছে।
এখন এসআইআর-র গুঁতোয় কুপোকাত হবে। বিষয়টি নির্বাচন কমিশনের ব্যাপার বলে এড়িয়ে গিয়েছেন হরেরাম সিং।