গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ কমিশনে তৃণমূল, আরও অবজার্ভার

    ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ কমিশনে তৃণমূল, আরও অবজার্ভার

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লজিক্যাল ডিসক্রেপেন্সি-র অজুহাতে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত বন্ধ করতে সিইও-য় আবারও ডেপুটেশন দিয়েছে তৃণমূল। বুধবার সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন শশী পাঁজা, পার্থ ভৌমিক, মানস ভুঁইয়া, সায়নী ঘোষ এবং সমীর চক্রবর্তী।
    প্রশ্ন তুলেছেন শুধু বাংলাতেই কেন লজিক্যাল ডিসক্রেপেন্সি। এরপর সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার খাতড়াকাণ্ডে নির্বাচন কমিশন চুপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। এদিকে এসআইআর শুনানি নিয়ে দিকে দিকে বিক্ষোভ, বিএলওদের পদত্যাগের মধ্যেই আরও চার নতুন রোল অবর্জাভার রাজ্যে এসেছেন। মঙ্গলবারই এদের দিল্লিতে ট্রেনিং হয়েছে। এদিকে স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত জানিয়েছেন হিয়ারিংয়ে নথি জমা নেওয়ার পর কোনও রিসিভ কপি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে দুটো ফটো কপি আনতে হবে। যার মধ্যে একটি স্ক্যান করে আপলোড করা হবে। এরপর সাইন করে ভোটারকে ফেরত দিতে হবে। এই আবেদন ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে।
    পাশাপাশি তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে একজন বিএলও ২ কত ৭ নম্বর ফর্ম জমা দিতে পারবেন তা নিয়ে কমিশনের কাছে ক্লারিফিকেশন চেয়েছে সিইও দফতর। একইসঙ্গে নতুন ৩২শ মাইক্রো অবজারের ট্রেনিং বৃহস্পতিবার নজরুল মঞ্চে হবে বলে জানানো হয়েছে।