লোকসভায় বসে ই-সিগারেট খাচ্ছেন তৃণমূল সাংসদ আজাদ!

0
141
ছবি সৌজন্যে : এক্স
সংসদ তথা লোকসভার অধিবেশন কক্ষে বসে তৃণমূলের এক সাংসদ প্রায়ই ই-সিগারেট খান তথা ভেপিং করেন বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
বুধবার কীর্তি আজাদের সেই কুকীর্তির ভিডিও ফুটেজ ফাঁস করে দিয়েছে বিজেপি। এস নিউজ অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। কিন্তু লোকসভা বা রাজ্যসভার অধিবেশন কক্ষে বসে কেউ যদি নেশার দ্রব্য গ্রহণ করেন বা ই-সিগারেট খান, অর্থাৎ ভেপিং করেন, তা সংসদীয় শিষ্ঠাচারের পরিপন্থী তো বটেই। বিষয়টা দেখতেও খুবই বিসদৃশ। ঠিক এই অভিযোগটাই স্পিকার ওম বিড়লার কাছে জানিয়েছেন অনুরাগ।
এ ব্যাপারে বিজেপির মুখাপাত্র অমিত মালব্য বুধবার এক্স-এ করা এক পোস্টে দাবি করেছেন, সংসদের ভিতরে ভেপ করতে দেখা যাওয়া তৃণমূল কংগ্রেসের ওই সাংসদ আর কেউ নন, তিনি কীর্তি আজাদ।