তৃণমূল কার্যালয়ে ‘ধর্ষণ’ মামলায় হাইকোর্টে নির্যাতিতা

0
153
ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মহিলাকে গণধর্ষণকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়েরের আবেদন করা হয়। মামলার আবেদনের অনুমতি দিয়েছেন বিচারপতি।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর অঞ্চলে তৃণমূল কার্যালয়ে স্থানীয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ওই দম্পতিকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। চলতি মাসের শুরুর দিকে পুরনো কোনও বিবাদের মীমাংসার জন্য ওই মহিলাকে এলাকার তৃণমূল পার্টি অফিসে ডাকা হয়েছিল। সেখানেই তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। পরে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
কিন্তু এখনও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি বলে নির্যাতিতার পরিবারের অভিযোগ। যদিও তৃণমূলের দাবি ওই নেতাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।