পশ্চিমবঙ্গে সবকিছুর মালিকানা তৃণমূলের : শমীক 

0
94
ছবি সৌজন্যে :ফেসবুক
পশ্চিমবঙ্গে সবকিছুর মালিকানা তৃণমূল কংগ্রেসের। সাংবাদিক বৈঠক করে এমনই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে যা যা কিছু সম্পত্তি আছে, সবকিছুর মালিকানা তৃণমূল কংগ্রেস, মেট্রো রেল, হাওড়া ব্রিজ থেকে শুরু করে সবকিছু। শমীকের কথায়, তৃণমূল কংগ্রেস যদি মনে করে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে তাহলে তারা দেবে। আর নইলে দেবে না। এইটাই তৃণমূলের আমলে এখন পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র।
তাঁর আরও মন্তব্য, তৃণমূলের আমলে উপাচার্য আক্রমণ থেকে শুরু করে পুলিশকে এই ভাষায় আক্রমণ করেছে। এইটাই তৃণমূলের সংস্কৃতি এবং ঐতিহ্য।