ঢাকনার টাকা আত্মসাৎ, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান

0
225
ছবি সৌজন্যে : নিজস্ব
টয়লেট নির্মাণের পর এবার ড্রেনের ঢাকনার মোটা টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে  মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তপতি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, ভুয়ো বিল করে ড্রেনের ঢাকনার নামে মোটা টাকা আত্মসাত করেছেন তিনি।
অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী মণ্ডল। যাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এনায়েতপুর হাইস্কুলে টয়লেট করার নামে ভুয়ো বিল, জাল সার্টিফিকেট দিয়ে টয়লেট করার সব টাকাই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় জল নিকাশি নালার উপর কংক্রিটের ঢাকনা দেওয়ার কথা। শুধুমাত্র ঢাকনা তৈরির জন্যই প্রায় এক লক্ষ টাকার টেন্ডার হয়েছিল।
কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রীট ঢাকনা তৈরি না করেই শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশ রয়েছে।