
মহিলাকে চড় মারার অভিযোগে নিউটাউনে পুলিশের এএসআইকে আটকে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। জানা গিয়েছে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে আত্মঘাতী হন এক যুবক।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী এলাকায় এলে স্থানীয়রা মহিলাকে মারধর করেন। খবর পেয়ে মহিলাকে উদ্ধারে যায় নিউটাউন থানার এএসআই পিনাকী বসু। অভিযোগ তখনই মহিলারা এএসআই পিনাকী বসুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
অভিযোগ তখনই এক মহিলাকে চড় মারেন এএসআই। এরপরেই স্থানীয়রা এএসআইকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে নিউটাউন থানার বিশাল পুলিশবাহিনী এবং বাহিনীর গিয়ে এএসআইকে উদ্ধার করে।







