গৃহবধূকে অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

0
207
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার মালদহের মোথাবাড়িতে গৃহবধূকে অপহরণ এবং নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।

গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সদস্য রথীন সরকারকে। উদ্ধার করা হয়েছে গৃহবধূকে। তাঁর পরিবারের অভিযোগ, দিনকয়েক আগে ওই গৃহবধূকে অপহরণ করে তাঁকে ক্রমাগত নির্যাতন করতে থাকে পঞ্চানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রথীন। পরে পুলিশে অভিযোগ জানাতেই, যথাযথ পদক্ষেপ করা হয়েছে বলে দাবি পুলিশের।

এই ঘটনার পর থেকেই তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।