হবিবপুর বিএলও-দের লিস্টে তৃণমূল পঞ্চায়েত সদস্য!

0
365
ছবি সৌজন্যে : নিজস্ব
মালদার মানিকচক ব্লকের পর এবার হবিবপুর ব্লকের বিএলও-দের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই সদস্যের নাম থাকায় শোরগোল পড়ে গিয়েছে।
তাদের দু’জনের মধ্যে একজন প্রাথমিকের পার্শ্বশিক্ষক ও একজন শিক্ষক। বিএলও পদ থেকে নাম বাতিলের দাবিতে রাজ্য নেতৃত্ব ও নির্বাচন কমিশনকে কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদা সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা। জানা গিয়েছে, হবিবপুর ব্লকের বিএলও-দের যে তালিকা সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের তৃণমূল সদস্য পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকারের নাম অন্যদিকে ১২৫ নম্বর বুথে তৃণমূল সদস্য তথা শিক্ষক মাতিয়াষ মার্ডি। এরা দু’জনেই হবিবপুর বিধানসভার মঙ্গল পুরো গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
এ বিষয়ে হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জানান বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম অভিযোগ তারা করছে।