পাসপোর্টকাণ্ডের এপিসেন্টার তৃণমূলের পঞ্চায়েত-পুরসভা : শুভেন্দু

0
106
ছবি সৌজন্যে : নিজস্ব

পাসপোর্ট জালিয়াতির এপিসেন্টার তৃণমূল শাসিত পঞ্চায়েত এবং পুরসভা। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এইসব পঞ্চায়েত, পুরসভার দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ওপর ভিত্তি করে পাসপোর্ট তৈরি হচ্ছে।

দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশি ভেরিফিকেশন হচ্ছে টাকার বিনিময়ে তাঁর কথায় পুরো বিষয়টির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ২০২৬-এ ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলে এর থেকে নিস্তার মিলবে।