গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা পাঠে প্রতিবাদ তৃণমূলের

    রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা পাঠে প্রতিবাদ তৃণমূলের

    0
    504
    ছবি সৌজন্যে : এক্স
    জীবনানন্দ-রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা পাঠ করে সংসদের বাদল অধিবেশনের শেষদিনও সংসদ চত্বরে বাংলা ও বাঙালির হেনস্থা ইস্যুতে সংসদে প্রতিবাদ তৃণমূলের।
    শুধু সংসদ চত্বরেও দাঁড়িয়ে স্লোগান নয়, এদিন জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের গান গেয়ে গোটা সংসদ চত্বর পরিভ্রমণ করেছেন তৃণমূল সাংসদরা।
    অধিবেশন শুরুর আগে হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা। পশ্চিমবঙ্গের অপমান মানছি না, মানব না বলে সমস্বরে স্লোগান তোলেন ছিলেন মহুয়া মৈত্র, মৌসম নূর, জুন মালিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এখানেই শেষ নয়, সংসদ চত্বরে দৃপ্তকণ্ঠে রবীন্দ্রনাথের কবিতাও আবৃত্তি করে শোনান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।