
অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। দলের বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুনাল ঘোষ রাজ্য সরকারের নতুন এই নিয়ম ও প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকে রাজ্যের সকল মহিলাকে মাসে ৩ হাজার টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেছেন, ভোটের আগে যারা অন্নপূর্ণার যোজনার এক পাতার ফর্ম দিয়ে মা, বোনেদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফর্ম ফিল আপ করলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে মাসে ৩ হাজার টাকা হয়ে যাবে, এখন তাঁরাই কি বাড়ি বাড়ি গিয়ে এই নতুন ১২ পাতার ফর্ম ফিল আপ করে দিয়ে আসবেন? শমীক ভট্টাচার্য বলেছেন ভুয়ো প্যান কার্ডের মতো লক্ষ্মীর ভাণ্ডারে অনেক ভুয়ো আছে।
এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন, একটা সরকারি প্রকল্পের শুধু দিতে গেলে এমন হয়, কম বেশি তার জন্য যাচাই করা উচিত। লক্ষ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল সেখানে সবাই ছিল কম বেশি।






