গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata সোমবার শহিদ স্মরণে প্রস্তুত তৃণমূল

    সোমবার শহিদ স্মরণে প্রস্তুত তৃণমূল

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ২৬-র বিধানসভা ভোটের আগে সোমবার তৃণমূলের শেষ একুশের সমাবেশ। ধর্মতলার মঞ্চ থেকেই নেতা কর্মীদের বিধানসভা নির্বাচনের দিক নির্দেশ করে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    রবিবার সন্ধেয় সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের শহিদ দিবসের ব্যাখ্যাও দিয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। মঞ্চের ব্যাকড্রপে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রতিবাদের মত এবারও ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের উচ্চতা ১৩ ফুট। এখানেই বসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতত্ব। পরের স্তরের মঞ্চটির উচ্চতা ১২ ফুট। এখানে শহিদ পরিবারের সদস্যরা থাকবেন। মঞ্চের তৃতীয় এবং শেষ ধাপ মাটি থেকে ১১ ফুট উচ্চতা। সেই মঞ্চে থাকবেন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। অন্তত ৬০০ জন বসতে পারবেন মঞ্চে। লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তা থেকে মঞ্চ সবটাই খতিয়ে দেখেছেন সিপি মনোজ ভর্মা। দফায় দফায় সেখানে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
    কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার নেতারাও সভাস্থলে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকরা। কেউ এসেছেন সাইকেলে করে কেউ আবার দিঘার জগন্নাথ মন্দিরের ব্যাজ পরে। মঞ্চের সামনে ফ্যামের পতাকাও দেখা গিয়েছে।