আইপ্যাককাণ্ডে ইডির দাবিকেই মান্যতা, খারিজ তৃণমূলের

0
62
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আইপ্যাকে ইডির হানা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলায় তৃণমূলের যক্তি ধোঁপেই টিকল না। বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন।
ইডির দাবিকেই মান্যতা দিয়ে কার্যত তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। আইপ্যাকে ইডির হানায় জোড়া মামলায় তৃণমূলের অভিযোগ ছিল প্রতীক জৈন-র বাড়ি ও অফিস থেকে দলের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই নথি সংরক্ষণ করা হোক। সেগুলো যেন কোনওভাবেই প্রকাশ না পায়। রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহার না করা হয়। পাল্টা হাইকোর্টে ইডি দাবি করে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন-র বাড়ি এবং সংস্থার অফিস থেকে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি তারা। তল্লাশির সময় যা বাজেয়াপ্ত করা হয়েছিল তা মমতা বন্দ্যোপাধায় ছিনিয়ে নিয়ে গিয়েছে। তাই তথ্য সংরক্ষণের প্রশ্নই ওঠে না। ইডির সেই দাবিকেই কার্যত বৈধতা দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন মামলায় শুধুমাত্র গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণের আবেদন জানানো হয়েছিল।
ইডি যেহেতু জানিয়েছে তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি, ফলে মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। ইডির মামলার নিষ্পত্তি না হলেও মুলতুবি করেছেন বিচারপতি।