
অসমে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল কংগ্রেসের। দ্বিতীয় দফার তালিকায় নাম রয়েছে শারমিন আলী আহমেদ, রোজি আহমেদ, অভিজিৎ মজুমদার, আইনুস কুমার কান্দাপান, পরেশ বোরা, পরিমল রঞ্জন রায়, আজিজ আহমেদ খান প্রমুখ।
ইতিমধ্যেই অসমে প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিচ্ছে দল। সূত্রের খবর , ৫০টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। অসমজুড়ে নির্বাচনী প্রচার চালাবে তৃণমূল।
দেশজুড়ে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরেই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আগামী ৯ এপ্রিল অসমে ১২৬ আসনে এক দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন।








