গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad হারছে বুঝে এআই-র ভুয়ো ভিডিওয় মিথ্যে প্রচার তৃণমূলের : মোদী

    হারছে বুঝে এআই-র ভুয়ো ভিডিওয় মিথ্যে প্রচার তৃণমূলের : মোদী

    0
    36
    ছবি সৌজন্যে :ফেসবুক

    তৃণমূল পরাজয় দেখতে পেয়ে এআই দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যে প্রচার করছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি মুসলিম ভোটব্যাঙ্ককে প্রভাবিত করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির হাজার কোটি টাকার ডিল করেছে। শনিবার মুর্শিদাবাদের সভা থেকে দাঁড়িয়েই তৃণমূল এআই দিয়ে ভয়ো ভিডিও বানিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। তবে তিনি তাঁর ভাষণে একবারের জন্যও হুমায়ুনের নাম করেননি।

    এর আগে শুক্রবার এই প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন হুমায়ুন এবং বিজেপি দুটো বিপরীত মেরু। হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার থেকে ২০ বছর বিরোধী আসনে থাকা শ্রেয় বলে মনে করেন।