
জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার টিএমসিপি নেতা কিরীটী আচার্য। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে পারা থানার পুলিশ। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পাড়া থানার পুলিশ।
তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, পদত্যাগ করেছেন পুরুলিয়ার ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। গত কয়েকদিন ধরেই ঝালদা পুরসভার পরিষেবা দেওয়া নিয়ে নানান অভিযোগ উঠেছিল পুর এলাকায়। পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে নানান বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়। রাজ্য সরকারের পালা বদলের পর এই ঝালদা পুর বোর্ডকে কেন্দ্র করে নানান শোরগোল সামনে আসে। অবশেষে ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল নিজে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
