
মুখ্যমন্ত্রীকে লাগাতার বিরোধীদের আক্রমণে মহিলা তৃণমূল পথে নামার দিনেই অনুব্রত মণ্ডলের মন্তব্যকে হাতিয়ার করে এবার রাজ্যজুড়ে নারী সম্মান যাত্রা করবে বিজেপি।
সোমবার বীরভূমে বোলপুরে এই কর্মসূচির ঘোষণা হবে। নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীগঞ্জে নারী সম্মান রক্ষার যাত্রায় ভোটপ্রচারও করবে বিজেপি। ১৬ জুন কালীগঞ্জ বিধানসভায় নারী সম্মান যাত্রা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে মহিলা মুখ্যমন্ত্রীকে লাগাতার বিরোধীদের আক্রমণে ট্রাঙ্গুলার পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিলে হেঁটেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাঁজারা।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলনেত্রীকে কিছু বললে তারা চুপ করে বসে থাকবে না। মিছিল শেষে হাজরাতে মাটির হাঁড়িতে ঘোল ঢেলে হাঁড়ি ফাটিয়ে প্রতিবাদও জানিয়েছেন।







