৫ মিনিটে তৃণমূল শিক্ষক নেতার ২৪ বছরের চাকরি ‘নট ‘

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২৪ বছর চাকরি করার পর, দুর্নীতির অভিযোগে ৫ মিনিটেই তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সিরাজুলকে কোনও ভাবেই চাকরিতে রাখা যায় না বলে জানিয়ে দিয়েছে আদালত।
বিচারপতি মান্থার পর্যবেক্ষণ,হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এফআইআ-র প্রভাব যাতে চাকরিতে না পড়ে, তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে।
২০০১ সালেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল সিরাজুলের। কিন্তু আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করে চাকরি করে যাচ্ছিলেন সিরাজুল। এমনকি সম্প্রতি হাওড়া জেলায় তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ সম্পাদকও করা হয় তাঁকে।