তৃণমূল নেত্রীকে নীল-সাদা চটি মারার হুমকি তৃণমূলেরই!

0
203
ছবি সৌজন্যে : নিজস্ব
নীল-সাদা হাওয়াই চটি দেখিয়ে তৃণমূল নেত্রীকে মারার হুমকি তৃণমূল কর্মীদেরই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে মহিলাদের বিক্ষোভের জেরে ফিরতে হয়েছে তাঁদেরও।
জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেফতারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও গ্রেফতার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। গ্রামবাসী একজোট হয়ে জমি পুনরুদ্ধার করে। তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন এবং তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়।
দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়। বোমাবাজির অভিযোগ ওঠে। আহত হয় একাধিক জন। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি সাংসদ খগেন মুর্মু।