গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata সর্বদলীয় বৈঠকে অসন্তুষ্ট তৃণমূল, বুথ বিন্যাসের রিপোর্টে প্রশ্ন বিজেপির

    সর্বদলীয় বৈঠকে অসন্তুষ্ট তৃণমূল, বুথ বিন্যাসের রিপোর্টে প্রশ্ন বিজেপির

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন ১২শ-র বেশি মানুষ একটা বুথে ভোটার থাকবেন না, ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল জানিয়েছে ১২শ-র বেশি ভোটারের কথা বলে বাকি ভোটারদের দূরেও পাঠানো যাবে না।
    বুথের সংখ্যা যেহেতু বাড়ছে তাই কোথায় কত বুথ হবে তার রূপরেখা নিয়ে বৈঠক হয় নিবাচন কমিশনে। বুথ বিন্যাস ও বিভিন্ন ইস্যুতে শুক্রবার সর্বদলীয় বৈঠকের মাঝে বিজেপি, তৃণমূলের মধ্যে বাদানুবাদ হয়। বুথ বিন্যাস নিয়ে সিইও অফিসে পাঠানো ডিইও বা ডিএমদের রিপোর্টকে জালি বলে ব্যাখ্যা দেয় বিজেপি। তাঁদের কথায় ২৪ জন ডিইও রিপোর্ট পাঠিয়ে বলেছেন যে কোনও দলের নাকি কোনও বিরোধিতা নেই। এটা একেবারে জালিয়াতির সমান। বিজেপির তরফে শিশির বাজোরিয়া বলেছেন ডিইওদের রিপোর্টে বিজেপির অবজেকশন রয়েছে। ২৪ জন ডিইওকেই শোকজ করার দাবি তুলেছে বিজেপি। ডিইওদের রিপোর্টে অসন্তোষপ্রকাশ করেছে বামেরাও। অন্যদিকে বৈঠকে কংগ্রেস নেতারা বিধান ভবনে বিজেপির তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা তোলেন। পাশাপাশি নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে নির্বাচন কমিশনে কংগ্রেস নেতারা গেলে বিজেপি আপত্তি জানায়। আগে সাড়ে ৮০ হাজারেরও বেশি বুথ ছিল। বুথ বিন্যাসের পর ১৩ হাজার ৮০০-র বেশি বুথ বেড়েছে।
    ফলে রাজ্যে বুথের সংখ্যা হবে প্রায় সাড়ে ৯৪ হাজার। ১৩ হাজার ৮১৬ বুথ নিয়ে কোনও দলের আপত্তি থাকলে সিইও দফতরকে ৮ সেপ্টেম্বর বিকেলের মধ্যে জানাতে হবে।