
নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই সামিটে যুব কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভ কর্মসূচির নিন্দা করে তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই ধরনের কর্মসূচিকে ‘দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন’ বলে বর্ণনা করেছেন তিনি।
যার ফলে সারা বিশ্বের সামনে দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করেচেন তিনি। তাঁর কথায়, সারা বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করার সময়ে দলীয় নাট্যকারদের আরও পরিণতমনস্ক হতে হবে, সংযম দেখাতে হবে। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই, কিন্তু তার জন্য দেশের সম্মান, মর্যাদাকে ক্ষুণ্ণ করা চলে না। তাঁর পোস্ট তৃণমূলের সরকারি হ্যান্ডল থেকেও শেয়ার করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিকও বটে। প্রসঙ্গত, গত সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপম প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক এআই সম্মেলনে যুব কংগ্রেসের কয়েক জন সদস্য দুপুরের দিকে প্রেক্ষাগৃহে ঢুকে পোশাক খুলে সেই পোশাক হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত, ভারত ও আমেরিকার বাণিজ্য-সমঝোতার বিরোধিতায় ছিল এই প্রতিবাদ কর্মসূচি।
