
বালি-পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার শিলিগুড়ি। জ্বালিয়ে দেওয়া হয় তৃণমূলকর্মীর দোকান। ঘটনার পরেই এলাকাছাড়া তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
জানা গিয়েছে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির পোড়াঝাড়ের গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তৃণমূলেরই একাংশ। সরকারি জমি দখল করে বিক্রি, বেআইনি বালি কারবার চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা তপন বর্মন এবং জ্যোতিষ বর্মনের বিরুদ্ধে নদী থেকে বেআইনিভাবে পাথর ও বালি তোলার অভিযোগ করেছে রাজুর গোষ্ঠী। শনিবার রাতে বালি ও পাথর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যো বচসা বাধে। তখনকার মত অশান্তি মিটে গেলেও পরে রাজুর দলবল জ্যোতিষের দোকান ভেঙে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে রাজু মণ্ডল।
এই ঘটনার প্রতিবাদে পাল্টা রাজু মণ্ডলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জ্যোতিষ বর্মনের লোকজন।
