
সংবর্ধনা ঘিরে নজিরবিহীনভাবে মেয়র-ডেপুটি মেয়রের সামনেই তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রর চেহারা নিয়েছে দমদম। এই ঘটনায় মাথা ফেটেছে তিন জনের।
জানা গিয়েছে, সোমবার পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠানে যান মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে গিয়ে গাড়ি থেকে নামতেই কাউন্সিলর কাকলী সেনের সঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষের অনুগামীদের সম্বর্ধনা ঘিরে ঝামেলা শুরু হয়। যার জেরে অস্বস্তিতে পড়ে যান খোদ মেয়র ফিরহাদ হাকিম। আনোয়ার খান এবং তাঁর অনুগামীরা ওয়ার্ডে এসে কেন এমন গোলমাল পাকানোর চেষ্টা করল, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাশাপাশি চাপা উত্তেজনাও শুরু হয়েছে এলাকায়। যদিও মেয়র ফিরহাদ হাকিমের তরফে এখনও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









