তৃণমূল গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ ধরবে, পাল্টা হুঁশিয়ারি শশী-অরূপের

0
161
ছবি সৌজন্যে :ফেসবুক
তৃণমূল গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আঁকড়ে ধরবে। ত্রিপুরায় পার্টি অফিস ভাঙুচরের ঘটনায় বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
মন্ত্রী শশী পাঁজা, মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন ত্রিপুরায় বিজেপি যা চালিয়েছে সেটা লুম্পেনরাজ। তাঁদের অভিযোগ বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন ণমূলের পার্টি অফিস। বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ চালিয়েছে। তাঁদের দাবি পশ্চিমবঙ্গে বিজেপির একটা অফিস ভাঙচুর হলে পাশে থাকে রাজ্য প্রশাসন। কিন্তু দু’গালে চড় মারলে তৃণমূল গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আকড়ে ধরবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলা হওয়ার পর মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আহত হলে তাঁকে নিয়ে টিটকিরি দেওয়া হয়। সে কথা মনে করিয়ে অরূপ চক্রবর্তী, শশী পাঁজারা বলেছেন পশ্চিমবঙ্গে কিছু হলে অভিযোগ নেওয়া হয়, ত্রিপায় অভিযোগ নেয় না পুলিশ। তাঁদের অভিযোগ ত্রিপুরায় ফ্যাসিবাদ চলছে। স্কোরশিট বাড়াতে গুন্ডারাজ চলছে।
এরাজ্যে বিজেপি আক্রান্ত হয়েছে কারণ কেন্দ্র প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্র টাকা না দেওয়ায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।