গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Medinipur কাঁথিতে সমবায় ভোটে সব আসনে জয়ী তৃণমূল 

    কাঁথিতে সমবায় ভোটে সব আসনে জয়ী তৃণমূল 

    0
    212
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিনভর অশান্তি, বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পরেও পূর্ব মেদিনীপুরের কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ৭৮টি আসনের সবকটি দখল করেছে তৃণমূল কংগ্রেস। যারফলে খাতাই খুলতে পারল না বিজেপি।
    এরপরই কোথাও ভোটার স্লিপ কাড়িয়ে নেওয়া, কোথাও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।। কিন্তু দিনের শেষে সবকটি আসন দখল করেছেন তৃণমূলের প্রার্থীরা। শনিবার সকাল থেকে কাঁথি জুড়ে শান্তিপূর্ণভাবেই চলছিল ব্যাঙ্কের নির্বাচন। এরই মাঝে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে, দিনের শেষে ৭৮ টি আসনের সবকটি দখল করেছে শাসকদল। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা প্রায় ৫৮ হাজার। সকাল থেকে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোট হয়।
    তৃণমূলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয়। তবে ৫৩ টি আসান বাদে বাকি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। ফলে ৬৫ আসনে ভোট হয় শনিবার। সেখানেও সবকটি আসন ভোটে জিতেছে তৃণমূল।