
ভোটার তালিকা সংশোধন হলে পশ্চিমবঙ্গে ৭০ আসনও পাবে না তৃণমূল। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল সরব হতেই পাল্টা আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী।
বিহারে ৫৬ লাখ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটার তালিকায় ১ লাখ ভূতুরে ভোটার রয়েছে। নির্বাচন কমিশন এমন সম্ভাবনা কথা জানাতেই বিরোধীরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে একুশের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেছেন বেছে বেছে যারা ঢুকে পড়েছেন, বেছে বেছে তাদেরকেই বাদ দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে এই সমস্যা বেশি, তাই এখানে এত চেঁচামিচি হচ্ছে। তাঁর দাবি বিহারের মত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল কংগ্রেস ৭০ আসন পাবে কিনা সন্দেহ।
