
নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর উঠেছে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী আব্দুল মজিদ শাহ।জানা গিয়েছে, গত সোমবার নন্দীগ্রাম-র চক্রবেড়িয়া এলাকায় রফিকুল নামে এক বিজেপি কর্মী কয়েকজন দলবল নিয়ে আব্দুল মজিদ শাহ নামে এক তৃনমূল কর্মী বাড়িতে গিয়ে তাঁর দিদি,বাবা-সহ সকলকে খুনের হুমকি দেন। তবে বাকি সবাই পলাতক হলেও রফিকুল নামে ওই পরিচয় দেওয়া বিজেপি কর্মী’কে ধরে ফেলে ওই পরিবারের লোকজন। তাঁকে গাছে বেঁধে রেখে স্থানীয় মহলে খবর দেওয়া হলে তারা ওই রফিকুল কে ছেড়ে দেয়। সেই গত সোমবার রাত থেকেই আব্দুল শাহ মসজিদ নামে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। এরপরই বৃহস্পতিবার বাড়ির অদূরে গড় চক্রবেড়িয়া বাজারে এক খালপাড়ের জঙ্গল থেকে গলায় কোপ মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন সহ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
মৃতদেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ। খুনের অভিযোগ তুলেছেন আব্দুলের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
