গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিনামূল্যে বিরিয়ানিতে না, দোকানিকে মার তৃণমূল কর্মীর 

    বিনামূল্যে বিরিয়ানিতে না, দোকানিকে মার তৃণমূল কর্মীর 

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিনা পয়সায় ১০ প্লেট বিরিয়ানির দেওয়ার দাবি না মানায় উইকেট দিয়ে দোকানির মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় হুলুস্থূল কাণ্ড বেঁধেছে নিউটাউনে।

    অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ এলাকার এক তৃণমূল কর্মী দোকানে এসে  বিনামূল্যে ১০ প্লেট বিরিয়ানির অর্ডার দেয়। দোকানদার জানায়, বিরিয়ানি পেতে গেলে টাকা দিতেই হবে। অভিযোগ , তৃণমূল কর্মী অজয় সর্দারের দাবি করেন , বাকিতেই বিরিয়ানি দিতে হবে, টাকা-পয়সা দেওয়া হবে না। এই নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। বাকিতে বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দেওয়া হয়। তাপর দোকান ভাঙচুর করে ওই স্থানীয় তৃণমূল কর্মী।

    দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া দেয় বলে অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।