তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ মালদায়

0
163
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারে শোরগোল পড়েছে মালদার ইংরেজবাজারে। জানা গিয়েছে পেশায় কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লা খান কালিয়াচকের কলেজ মোড়ের বাথান এলাকার বাসিন্দা। পরিবারের দাবি সোমবার বিকেলে বাইকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওবায়দুল্লা।

রাতে বাড়ি না ফেরায় কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানায় কাটাগর এলাকার একটি আমবাগানে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকও।

পরিবারের দাবি গুলি করে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। কে বা কারা খুনের ঘটনায় জড়িত, ঠিক কি কারণে খুন তা স্পষ্ট নয়। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।