
দলেরই সাংসদ মহুয়া মৈত্র-কে সরাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ৬ তৃণমূলের বিধায়ক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চিঠি দিয়েছেন উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহরায়-রা।
তাঁদের অভিযোগ আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী মহুয়া মৈত্র। তাঁদের আরও অভিযোগ প্রত্যেক বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন তৈরি করছেন সাংসদ। চিঠিতে ৬ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র এমন করলে সংগঠনের কাজ করা সম্ভব নয়।
নিজের সংসদীয় এলাকায় সময় কম দেওয়ারও অভিযোগ করেছেন তাঁরা। মহুয়া মৈত্রর বদলে অন্য কাউকে সভাপতির করার দাবি জানিয়েছেন বিধায়করা।
