
তৃণমূল কংগ্রেসের বি টিম হচ্ছে হুমায়ুন কবির-র জন উন্নয়ন পার্টি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপির সভাপতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দোর্দণ্ডপ্রতাপ নেত্রী থাকলেও, কি করে তাঁরই দলের একজন বিধায়ক নতুন দল ঘোষণা করেছেন, তাতে সম্পূর্ণভাবে মদত রয়েছে মমতা-র। তবে, সি সমস্ত করে আদতে ২০২৬-র বিধানসভা নির্বাচনে কোনও লাভ হবে না। শমীকের মন্তব্য, কে কি বলল তাতে কিছু যায় আসে না, রাজ্যের মানুষ সবকিছু জানে, কারণ হুমায়ুন-ই তৃণমূল আর তৃণমূল-ই হুমায়ুন।
এদিকে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার শ্রমিক ও কৃষক বিরোধী বলে দাবি করেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতির দাবি, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যের মানুষ, আর এর জন্য দায়ী তৃণমূল।
