
ধর্মতলা থেকে ডোরিনা ক্রসিংয়ে ভাষা আন্দোলনের মঞ্চ সরাল তৃণমূল। ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ জোর করে খুলে ফেলার অভিযোগ ওঠে সেনার বিরুদ্ধে। এর প্রতিবাদে এবার সেনার জায়গা থেকে আন্দোলন মঞ্চ সরিয়ে নিয়েছে তৃণমূল।
প্রথমে নেত্রী জানিয়েছিলেন রানি রাসমনিতে হবে প্রতিবাদ মঞ্চ। পরে তিনি বলছেন ওই জায়গা সেনার। দিল্লি থেকে অনুমতি আনতে হবে। তাই ডোরিনা ক্রসিংয়েই ভাষা আন্দোলনের মঞ্চ হবে। মঙ্গলবার নতুন ভাষা মঞ্চে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা।
সেখান থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন গান্ধী মূর্তির নিচে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া একটি নক্কারজনক ঘটনা। এটি একেবারেই নজিরবিহীন। তাঁর অভিযোগ সেনার এই পদক্ষেপ বিজেপির প্ররোচনায় হয়েছে।






