গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের একুশে : জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় কলকাতায়

    তৃণমূলের একুশে : জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় কলকাতায়

    0
    144
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ‘২৬-র বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। ইতিমধ্যেই সেজে উঠেছে ধর্মতলায় তৃণমূলের একুশের মঞ্চ। উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গের দূরের জেলাগুলো থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন।

    গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক বইমেলা প্রাঙ্গন প্রতিবারের মত থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশাল বিশাল হ্যাঙ্গারের মধ্যে কর্মী সমর্থকরা রয়েছেন। সেখানে চিরাচরিত ডিম ভাত খাওয়ানো হচ্ছে কর্মী সমর্থকদের। সেখানে মেডিক্যাল ক্যাম্প, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। এরপর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মিছিলে নিষেধাজ্ঞা থাকছে যানজট এড়ানোর জন্য। পাশাপাশি মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না হয় তা কলকাতার পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে বলা হয়েছে।

    এরপরেই পুলিশের তরফে মিছিলের রুট ঠিক করে দেওয়া হয়। শ্যামবাজার, শিয়ালদহ হয়ে মিছিলগুলো এসএন ব্যানার্জি রোড হয়ে ডোবিনা ক্রসিংয়ে পৌঁছবে। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলো ব্রেবোর্ন বোড, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় যাবে। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে।