গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ‘তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপির দুর্নীতির’ : মমতা

    ‘তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপির দুর্নীতির’ : মমতা

    0
    75
    ছবি সৌজন্যে :ফেসবুক
    তৃণমূল সরকারের আছে লক্ষ্মীর ভাণ্ডার, আর বিজেপির আছে দুর্নীতির ভান্ডার! তৃণমূল ছাত্রী পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, নরেন্দ্র মোদী সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন।
    অথচ সারা দেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতি-সন্ত্রাস-গুজরাট মডেলই আসল চিত্র। তবে, তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গের মানুষকে প্রকৃত সামাজিক নিরাপত্তা দিতে কাজ করে, আর বিজেপি মানুষের অধিকার কেড়ে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, যতই চক্রান্ত কর কোন লাভ হবে না। সারা ভারত থেকে ৫০০ টা টিম নিয়ে এসেছে।
    তবুও, পশ্চিমবঙ্গকে আটকে রাখতে পারেনি। তৃণমূল নেত্রীর মন্তব্য, অমিত শাহ পরিবারতন্ত্রের কথা বলেন, অথচ তাঁর ছেলে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই, তবুও রাজনীতির সর্বত্র পরিবারের ছড়াছড়ি। ললিপপ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছেন। তৃণমূল কিন্তু অধিকার দেয়, ললিপপ নয়।