গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Top News তৃণমূলের শেষ শহিদ দিবস! দাবি দিলীপের

    তৃণমূলের শেষ শহিদ দিবস! দাবি দিলীপের

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবারের ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শেষ শহিদ দিবস হতে চলেছে, বিস্ফোরক এই দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, তৃণমূল তো এতদিন এই দিনটায় নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে।
    শহিদ দিবসের নামে ডিম ভাত দিবস বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁরা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর সংযোজন, বিজেপির বহু কর্মী এই রাজ্যে রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতেই তাঁর সভা।
    তবে একদিকে যখন রাজ্য বিজেপি শুভেন্দু নেতৃত্বে উত্তরকন্যা অভিযান করতে চলেছে। সেই দিনেই অন্য কর্মসূচি দিলীপ ঘোষের। এদিন তিনি বলেছেন, উত্তরবঙ্গে বিজেপি কর্মীরা যাবেন। কিন্তু এখানে শুধু মেদিনীপুরের কর্মীরাই যাবেন।