সরকারি জমিতে গড়া তৃণমূলের পার্টি অফিস দখল তৃণমূলেরই

0
132
ছবি সৌজন্যে : নিজস্ব

সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিস ভেঙে জমি নিজেদের নাম করে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুর কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় তৃণমূল নেত্রী শেফালি খাতুনের দাবি, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় ছ’শতক খাস জমি তাঁদের দিয়ে দেন জমি মালিক। সেখানে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। গ্রাম পঞ্চায়েত প্রধান সামিনা পারভিনের স্বামী মহম্মদ আজহারউদ্দিনের মদতে সেই পার্টি অফিস এবং জায়গা দখল করে নেয় তাজমুল হক এবং অন্যান্য তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেছেন শেফালি। মূল অভিযুক্ত তাজমুল হকের দাবি তারা ওই জমি কিনে নিয়েছেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল জানিয়েছেন, ওই জায়গাটা পঞ্চায়েতের। সেটি দখলমক্ত করার জন্য প্রধানকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।