
বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেওয়া হবে না। তৃণমূলের অপপ্রচার বাজেটে মিথ্যে প্রমাণিত হয়েছে। দাবি করেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি।
তাঁর কথায় বাজেটে ৫০০ টি জলাধার নির্মাণ, উপকূলবর্তী এলাকায় মৎস্য বিকাশ এবং পশুপালনে জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাহলে মাছ মাংস বন্ধ হওয়ার গল্প তৃণমূল কিভাবে আর বলবে। প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক।
অর্থনীতিবিদ অশোক লাহিড়ির মতে নির্মলা সীতারমনের এই বাজেট দেশের বিকাশের দিশাই দেখায়নি, বাংলায় তৃণমূলের মিথ্যাচারের ফানুসও ফাটিয়ে দিয়েছে।




