রাজ‍্যসভায় তৃণমূলের রাজীব-বাবুল-কোয়েল-মেনকা

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হল, রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে।
শুধু রাজীব নন, রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়-কে। এ ছাড়াও, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। তৃণমূল সূত্রে খবর, বাবুলকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কিন্তু বাবুল তাতে মৃদু অনুযোগ জানিয়েছিলেন বলে খবর। তা ছাড়া বাবুল আগামী কয়েক বছর নিজের সঙ্গীতের কাজকর্মে মনোনিবেশ করতে চান। অভিনেত্রী কোয়েল মল্লিক-কে মমতা বরাবরই স্নেহ করেন। মানেকা গুরুস্বামী সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করতে মামলা করেছিলেন ২০১৬ সালে। এলজিবিটি কিউ প্লাসদের অধিকারকে শেষ পর্যন্ত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
তা ছাড়া আইপ্যাক মামলায় মমতা বন্দোপাধ্যায়ের আইনজীবী হয়েও সওয়াল করেছেন তিনি। এ হেন আইনজীবীকে রাজ্যসভায় পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূলের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।