গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের বিজয় উল্লাসের বলি ক্লাস ৪-র ছাত্রী, কড়া মুখ্যমন্ত্রী

    তৃণমূলের বিজয় উল্লাসের বলি ক্লাস ৪-র ছাত্রী, কড়া মুখ্যমন্ত্রী

    0
    158
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের গণনায় ঝরল রক্ত। তৃণমূলের জয়ের আনন্দ প্রাণ কেড়ে নিয়েছে বছর ১০-র এক ফুটফুটে নাবালিকা ছাত্রীর। আর এই ঘটনায় মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। 

    সোমবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল কর্মীদের বিজয় উল্লাসের বলি হতে হয়েছে ক্লাস ফোরের এক নাবালিকা ছাত্রী’কে। অভিযোগ, গণনায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয় নিশ্চিত হওয়ার পরই বেছে বেছে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে স্প্লিন্টার বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর তার জেরেই মায়ের সঙ্গে পুকুরে স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে ক্লাস ফোরের নাবালিকা ছাত্রী তামান্না খাতুন-র। এরপরই তড়িঘড়ি ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এরপর গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এক্স পোস্টে তিনি লিখেছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে।

    দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার থেকে বালিকার মৃত্যু, দাবি পুলিশের। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর সবটা জানা যাবে, এমনটাই বলা হয়েছে পুলিশের তরফে।এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।