এসআইআরে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কমবে : শমীক 

0
98
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর হলে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যারা তৃণমূলের ভোট ব্যাঙ্ক তাদের নাম বাদ যাবে। তারজন্য ভয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
সাংবাদিক বৈঠক থেকে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করতে সারা পশ্চিমবঙ্গের মানুষ খুশি। কারণ ভুয়ো ভোটার-র নাম বাদ যাবে। শমীকের আরও মন্তব্য, এই রাজারহাট সল্টলেক চত্বরে অনুপ্রবেশকারী বহু আছে। এগুলো জানা সকলের। যেভাবে সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে সেটা দেশের পক্ষে বিপদজনক। মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৫ সালে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম আছে ভোটার তালিকায় সেই লিস্ট ছুঁড়ে লোকসভা থেকে বেরিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি হারিয়ে ফেলেছেন কিনা সেটা তালিকা সেটা বিজেপির জানা নেই । ত্রুটি মুক্ত ভোটার তালিকা এর মাধ্যমে মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে।