গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National রাহুলের পদযাত্রায় তৃণমূলের ইউসুফ ও ললিতেশ

    রাহুলের পদযাত্রায় তৃণমূলের ইউসুফ ও ললিতেশ

    0
    84
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিহারে রাহুল গান্ধীর ভোট যাত্রায় উপস্থিত থাকছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তৃণমূল সূত্রে খবর, রাহুল গান্ধীর ভোট যাত্রায় তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান ও প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও বর্তমানে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য উত্তরপ্রদেশের ললিতেশ ত্রিপাঠি। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের সঙ্গে সংসদে তৃণমূল ইস্যুভিত্তিক সমন্বয় রক্ষা করে চললেও ইন্ডিয়া জোটের মধ্যে তাদের যে স্বতন্ত্র অবস্থান রয়েছে, সে বিষয়টি আগেই তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
    তা বাংলা-বাঙালি ইস্যুতে আলাদা প্রতিবাদ হোক বা সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে তীব্র বিরোধিতা। ইন্ডিয়া জোটে থাকলেও তৃণমূল যে কংগ্রেসের জোট শরিক নয়, তা বারবারই বলে থাকেন তৃণমূলের নেতারা। এদিকে, বিহারে যাত্রা চালু রয়েছে রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা।