
এগরায় শিবশঙ্কর ভারতীর বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতেই নাকি এই ত্রিপল লুকিয়ে রাখা হয়েছিল। এগরায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার সরকারি ত্রিপল।
স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি এলাকারই তৃণমূল নেতার। অভিযুক্ত শিবশঙ্কর ভারতীর বাড়িতে এত ত্রিপল কেন? এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে সেখানে এগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়রা আরও অভিযোগ করছেন যে, প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতেই নাকি এই শিবশঙ্কর ভারতী ত্রিপল লুকিয়ে রেখেছিলেন । জানা গিয়েছে, নির্বাচনের পরে বৃষ্টির সময় ত্রিপলগুলো বিতরণের কথা ছিল । এমনই জানিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি।
আর এই ঘটনা আসার পরই পুলিশে অভিযোগ জানিয়েছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। এ ছাড়াও তিনি অনুরোধ করেছেন দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করার জন্য।






