গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ত্রিপুরা বন্যার অবনতি, বাড়ছে মৃত্যু, পরিদর্শনে মুখ্যমন্ত্রী  

    ত্রিপুরা বন্যার অবনতি, বাড়ছে মৃত্যু, পরিদর্শনে মুখ্যমন্ত্রী  

    0
    130
    Tripura floods worsen deaths rise Chief Minister visits
    Tripura floods worsen deaths rise Chief Minister visits
    টানা বৃষ্টিতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে।
    বৃষ্টি থামার লক্ষণ দেখা যাচ্ছে না। আটটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।অন্যদিকে, শুক্রবার আকাশ পথে কপ্টারে করে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।এদিকে, ধলাই, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং উনকোটির মতো রাজ্যের ছ’টি জেলায় নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। বিঘা বিঘা চাষের জমি জলের নীচে। যার ফলে ফসলের ক্ষতি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ত্রিপুরায় বন্যার কারণে প্রায় ১৭ লাখ মানুষ বিপর্যস্ত।রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ত্রিপুরায়। বন্যা বিপর্যস্ত এলাকায় খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার গোমতী জেলা। এছাড়া, দক্ষিণ ত্রিপুরা, উনকোটিতেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। রাজ্যের নানা প্রান্তে সাড়ে চারশোর বেশি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে। বন্যার কারণে রাজ্যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ।