গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তৃষা কৃষ্ণান

    মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তৃষা কৃষ্ণান

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল ,তামিলাগা ভেট্টি কাজাগাম-এর,টিভিকে চমকপ্রদ সাফল্যের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণানের একটি পুরনো সাক্ষাৎকার। সোশ্যালে ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে ফ্যানদের মধ্যে চলছে জোর আলোচনা।

    ২০০৪ সালের সেই সাক্ষাৎকারে তৃষাকে মজার ছলে বলতে শোনা গিয়েছে, তিনি আগামী দশ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। এমনকি তিনি এ-ও বলেছিলেন, আপনারা আগে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, তারপর বলব মুখ্যমন্ত্রী হয়ে আমি কী করব। বর্তমানে বিজয়ের রাজনৈতিক উত্থানের প্রেক্ষাপটে তৃষার এই পুরনো মন্তব্য নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে।

    এরই মধ্যে নিজের ৪৩তম জন্মদিনে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি সেই আলোচনাকে আরো উসকে দিয়েছে। তাকে বিজয়ের বাড়িতে যেতে দেখা গিয়েছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বর্তমান নির্বাচনী ফলাফলের ধারা অনুযায়ী, বিজয়ের দল ১০৭টি আসনে এগিয়ে রয়েছে এবং রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। এমন সময় বিজয়ের বাড়িতে তৃষার এই সফরকে অনেকেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভিন্ন রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখছেন।